• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১০:৪৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে কমিউনিস্ট পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৭ জুলাই ২০২৪ দুপুর ০২:২৬:৩০

কটিয়াদীতে কমিউনিস্ট পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সেলিম উদ্দিন খানকে সভাপতি এবং মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

৬ জুলাই শনিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত উপজেলা শাখার দ্বি বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি কমরেড সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে ও কমরেড শেখ জমশেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

প্রধান বক্তা ছিলেন সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ডা. এনামূল হক ইদ্রিছ, জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

এছাড়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মস্তোফা কামাল নান্দু, জেলা কমিটির সদস্য নূরুল ইসলাম, মুর্শেদ খান নতুন প্রমুখ বক্তব্য রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩