• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:২০:৫৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:
সোনারগাঁয়ে আরজেএফ নবগঠিত কমিটির ইফতার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে আরজেএফ নবগঠিত কমিটির ইফতার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আরজেএফ-এর নবগঠিত কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত কলাপাতা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোনারগাঁও শাখা আরজেএফ-এর নবগঠিত কমিটির সভাপতি ফাহাদুল ইসলাম সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসাতুশ শরফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আরজেএফ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এসএম জহিরুল হক।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদ সরকার, মোগরাপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য আবু জাহের আলী, অ্যাডভোকেট মো. রনি মিয়া, সাবেক মেম্বার মানিক মিয়া, সমাজসেবক আ. সামাদ হাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন- সাংবাদিক মইন আল হোসাইন (এশিয়ান টিভি, দৈনিক প্রতিদিনের কাগজ), মো. সোহেল, মুকতাদির, মো. দেলোয়ার হোসেন, শাহজালাল, আনিস রহমান, আবদুল করিম, মাসুদ রানা, শামীম হোসেন, মোক্তার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পরে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।বক্তারা বলেন, আরজেএফ-এর নতুন কমিটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে।অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।