• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:১৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

৬ জুলাই ২০২৪ সকাল ০৮:২১:৪৫

নারায়ণগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম রাকিব হোসেন (১৭)। সে আদমজীনগর সরকারি অ্যামডব্লিউ কলেজের ১ম বর্ষের ছাত্র।

৫ জুলাই শুক্রবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১০নং ওয়ার্ডের জেলেপাড়া বর্ণালি ঘাট থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে বৃহস্পতিবার ৪ জুলাই শীতলক্ষ্যা নদীতে বন্ধুর সাথে গোসল করতে নেমে নিখোঁজ ছিলো রাকিব।

নিহত শিক্ষার্থী রাকিব হোসেন জামালপুর জেলার মেলান্দ থানার গুজামানিক গ্রামের খোরশেদ আলমের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জে গোদনাইল এলাকায় সালাউদ্দিন মিয়ার বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তারা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ বিষয়ে ২নং ঢাকেশ্বরী খেয়া ঘাটের ইজারাদার বাপ্পী প্রধান জানায়, বৃহস্পতিবার ১২টায় রাকিব তার তিন বন্ধু নিজাম, সাইফ, নাইমের সাথে নদীতে গোসলের জন্য ট্রলারে ওঠে। নদীর ওপাড়ে পৌঁছানোর একটু আগে ট্রলার থেকে নদীতে লাফ দেয় রাকিব ও নিজাম।

এ সময় নিজাম সাঁতরে নদীর পাড়ে চলে গেলেও রাকিব পারছিলো না। রাকিব নিজামকে সহযোগিতার জন্য সাতরে তার কাছে যায়। নিজাম রাকিবকে নদীর পাড়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে আসে। পরে তার সাথের বন্ধুদের নিয়ে ট্রলারে করে রাকিবকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুজির পরও তাকে কোথাও না পেয়ে বিষয়টি রাকিবের পরিবারকে জানায়।

রাকিবের বোন জামাতা মিনহাজুল আবেদিন জানান, রাকিব বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরাও নদীতে খোঁজখুঁজি করি। কিন্তু কোথাও আর তাকে পাইনি। শুক্রবার রাতে মরদেহ উদ্ধারের সংবাদ পাই।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

নারায়ণগঞ্জ নৌথানার এসআই মো, সবুর মিয়া জানান, শুক্রবার রাতে আমরা বর্ণালি ঘাটে মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তদন্ত প্রতিবেদন তৈরির পর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২