• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:৩৮:২০ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

৪ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:৩৬

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে স্কুল থেকে অটোযোগে বাড়ি ফেরার সময় অটো থেকে নামতেই দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তাপস রায় (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Ad

৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ী পাঙ্গাঁ মটুকপুর সড়কের বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মনিহারী পাড়ার প্রদীপ রায়ের ছেলে।

Ad
Ad

এলাকাবাসী জানান, অটোচালক শিশুটিকে রাস্তায় নামিয়ে দিলে বোড়াগাড়ীগামী একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক শিশুটিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় মোটরসাইকেল আরোহী নুর আমিনও আহত হন। নুর আমিন একই ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের মমতাজুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজারের কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজারের কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৬:১৪

সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:১৪

নতুন সরকারের শপথ আজ
নতুন সরকারের শপথ আজ
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৮:৫৫






ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫



Follow Us