• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৬:৩৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

নকলায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের প্রশিক্ষণ

৩ জুলাই ২০২৪ সকাল ০৮:২৫:৩৭

নকলায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিন ব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

Ad

২ জুলাই মঙ্গলবার গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম মাহবুবুল আলম সোহাগ ও ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক বক্তব্য রাখেন।

উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন ও বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউপির চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ফারুক, উরফা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম ভূট্টো, গনপদ্দী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩




বামনায় ইয়াবাসহ আটক ১
বামনায় ইয়াবাসহ আটক ১
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫০:২৬







Follow Us