• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪২:৪৭ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ধর্ষণের ঘটনা প্রকাশ করে দিতে চাওয়ায় হত্যা করা হয় কিশোরীকে

১ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫০:০৪

ফরিদপুরে ধর্ষণের ঘটনা প্রকাশ করে দিতে চাওয়ায় হত্যা করা হয় কিশোরীকে

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের পাট ক্ষেতে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনার রহস্য উন্মোচিত করেছে পুলিশ।

১ জুলাই সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, ওই কিশোরী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করার সময় কাপড় পরিবর্তনকালে তার উপরে নজর পড়ে শাহজালাল ওরফে শাহাদাতের। এ সময় কিশোর শাহাদাত ওই কিশোরীকে ফুসলিয়ে পাশের পাট ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে পর্নোগ্রাফি দেখিয়ে কিশোরীর মতের বিরুদ্ধে ধর্ষণ করে।  এ সময় কিশোরী ধর্ষণের ঘটনা পরিবারকে জানিয়ে দিবে বলে জানালে শাহাদাত তাকে বোঝাবার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে সালোয়ার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পুলিশ সুপার জানান, ওই আসামিকে আটকের পরে জিজ্ঞাসাবাদে সে সব তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহেনশাহ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ জুন শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের পাট ক্ষেত থেকে ওই কিশোরী রেখা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে নিশ্চিত হয় পুলিশ।

আরও পড়ুন

শিশুদের স্বাস্থ্যসেবায় ঝালকাঠিতে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প

পরের দিন ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামী করে নিহতের মা মেরী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩