• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৩:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ মিলল নদীতে

২৮ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:২৩:০৬

ফুলছড়িতে নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ মিলল নদীতে

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় নিখোঁজের দুই দিন পর ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ফারুক হোসেন দক্ষিণ উদাখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

২৮ জুন শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি পরিবার। আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মরদেহ উদ্ধারের বিষয়টি মুঠোফোনে ফুলছড়ি থানার (ওসি, তদন্ত) সাইদুর রহমান বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে সঠিক ঘটনা জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭