• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৫৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে গাঁজাসহ মহিলা মাদককারবারি গ্রেফতার

২৮ জুন ২০২৪ বিকাল ০৩:৩২:০৩

কাপ্তাইয়ে গাঁজাসহ মহিলা মাদককারবারি গ্রেফতার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা  পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

২৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনি এলাকা হতে ফুলবানু বেগম (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিলা মাদক কারবারি ফুলবানু কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা।

পুলিশ জানায়, থানার এসআই মো. ফিরোজ আলম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ ফলবানু নামের এক কারবারিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

কারবারির বিরুদ্ধে ইতোমধ্যে কাপ্তাই থানায় মাদকের আরও কয়েকটি মামলা আছে বলে জানান পুলিশ। ধরা পরার পর তিনি কোর্ট হতে জামিন নিয়ে এসে ফের এই কাজে লিপ্ত হন।

অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর  বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। তাকে শুক্রবার সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬