• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৪:১০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

২৮ জুন ২০২৪ দুপুর ০২:২৫:৪৮

রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দলের লোকজন।

২৮ জুন শুক্রবার ভোর রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিয়ন। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকার কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে।

লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা এবং মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

নিহতের বাবা শাহ আলম ও ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন, ‘জমি ও পূর্ব বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজ ছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের উপর হামলা চালায় প্রতিপক্ষ  আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের  শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রব বরের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫/২০ জন।

অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটের ডান পাশে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে রাজাপুর, বরিশালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬