• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:৩২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হারপাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন হলেও মেলেনি যাতায়াত ভাতা

২৮ জুন ২০২৪ দুপুর ১২:৪৯:১৯

হারপাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন হলেও মেলেনি যাতায়াত ভাতা

গাইবান্ধা (সাদুল্লাপুর) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে হারপাওয়ার প্রকল্পের ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষ হয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের যাতায়াত ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গত ২৪ জুন সোমবার প্রশিক্ষণার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলা সহকারী প্রোগ্রামারের স্বেচ্ছাচারিতায় তারা এই হয়রানির শিকার হয়েছেন। গত ৯ মে ১৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয় এবং কর্তৃপক্ষ ৪ জুন তাদের যাতায়াত বিল প্রদানের জন্য একজন প্রতিনিধিকে পাঠান। কিন্তু সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম উপস্থিত না থাকায় প্রতিনিধি ভাতা প্রদানে অসম্মতি প্রকাশ করেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

প্রকল্প প্রতিনিধি জানান, শফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেনি এমনকি তার অনুপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদানে নিষেধ করেন। এর ফলে প্রশিক্ষণার্থীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়রানির শিকার হয়ে বাড়ি ফিরে যেতে হয়। এরপর ২০ দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে প্রশিক্ষণার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীবও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি প্রকাশ করেন। তবে অভিযোগের বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪