• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:৩৭:০২ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ডোমারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

২৭ জুন ২০২৪ দুপুর ০২:৪৫:২৯

ডোমারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রংপুর ব্যুরো: নীলফামারীর ডোমারে তুহিন টিচিং হোম আয়োজিত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষা উপকরণ প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

২৫ জুন মঙ্গলবার সকাল ১১টায় তুহিন টিচিং হোমের পরিচালক শাহরিন ইসলাম তুহিনের সঞ্চালনায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সলেমান আলী।

দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর হোসেন। এছাড়া সাংবাদিক আনিছুর রহমান মানিক, শিক্ষক শহিদুল ইসলাম, শরিফ আহমেদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিগণ। পরে ¯স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯