• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ রাত ১০:১৮:৩২ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

কসবায় সড়ক দুর্ঘটনায় হেলপারসহ ২ জন নিহত

২৭ জুন ২০২৪ দুপুর ০১:১০:২৯

কসবায় সড়ক দুর্ঘটনায় হেলপারসহ ২ জন নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ ২ জন নিহত হয়েছেন। ২৭ জুন বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লামুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের বেস কয়েকজন যাত্রী হয়।

এদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২১:১০

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৪:৪৭


মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:২৭