• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫৫:১৯ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান

২৬ জুন ২০২৪ বিকাল ০৪:০১:১৭

ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান

স্টাফ রিপোর্টার, নরসিংদী: সড়কে অযাচিত, ঝুঁকিপূর্ণ, ফিটনেস বিহীন যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ কর্তৃপক্ষ।

২৬ জুন বুধবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Ad
Ad

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটি) এর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান, মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ, নরসিংদী জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধাসহ পরিবহণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Ad

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা-সিলেট, ঢাকা-নরসিংদীসহ বিভিন্ন রুটে আইন অমান্য করে চলাচলকারী পরিবহণ মালিকদের অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে অযাচিত যানবাহন চলাচলে সতর্ক করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩০


বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১৬:৩৮

আজ যে দামে বিক্রি হবে সোনা
আজ যে দামে বিক্রি হবে সোনা
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১০:৫৩



Follow Us