• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৯:৩০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জায়গা নিয়ে বিরোধ, শিশুর জিব কাটলো প্রতিবেশীরা

২৩ জুন ২০২৪ দুপুর ০২:১০:৫০

জায়গা নিয়ে বিরোধ, শিশুর জিব কাটলো প্রতিবেশীরা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সাইম (১০) নামে এক শিশুর জিব কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

২১ জুন শুক্রবার উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাইম ওই এলাকার মালেক মিয়ার ছেলে। জিবে ৮টি সেলাই নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে শিশুটি।

শিশুটির চাচা অলেক মিয়া ও জাকির হোসেন বলেন, পাশের বাড়ির কাউসার মিয়ার সঙ্গে সীমানা নিয়ে এক বছর ধরে বিরোধ চলছিল মালেক মিয়ার পরিবারের।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

শুক্রবার সকালে কাউসার মিয়া বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে আরেক জায়গায় বসিয়ে দেন। ঘটনাটি দেখে ফেলেন মালেক মিয়ার ছেলে সাইম। সে তার বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলেন।

এর কিছুক্ষণ পর বিষয়টি জানতে পেরে সাইমকে খুঁজতে থাকেন কাউসার। একপর্যায়ে সাইম বাড়ি থেকে বের হলে তার ওপর দা-লাঠি নিয়ে হামলা করেন কাউসার মিয়া ও তার লোকজনেরা।

পরে সাইমকে বেদম প্রহার করে তার জিবে ছুরি ঢুকিয়ে দেন। তার ঠোঁটও কেটে ফেলার চেষ্টা করেন। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার পরিবার থেকে পুলিশকে অবগত করা হয়েছে।

এই ঘটনায় তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯