• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০২:৪২:০১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৩ জুন ২০২৪ সকাল ০৯:৪৯:৩৭

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী দৌড়ের নৌকা বাইচ প্রতিযোগিতা।

Ad

২২ জুন শনিবার বিকেলে স্থানীয় শাখা বরাক নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর-কিশোরী ভিড় করেন।

Ad
Ad

নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৫টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিঘাটের দৌড়ের নৌকা চ্যাম্পিয়ন হয়। আর রানার্সআপ হয় একই উপজেলার লামাপৈল এর নৌকা।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেলিম  মিয়া ও শেখ আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন নৌকাকে একটি ফ্রিজ ও রানার্সআপ নৌকার মালিকের কাছে একটি টেলিভিশন তুলে দেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us