• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৯:৩৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

২২ জুন ২০২৪ দুপুর ০২:৪৮:৪৪

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে রুমন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। ২১ জুন শুক্রবার রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুমন মিয়া সিচনি গ্রামের হুসমত আলীর ছেলে।

পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম ও নাঈমের সাথে সাবেক মেম্বার জামিল আহমদ পায়েল ও রুমন মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের ছেলেরা ধারালো ছুরি দিয়ে রুমন মিয়া ও পায়েলকে এলোপাথাড়ি আঘাত করে ফেলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রুমনকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত পায়েল মেম্বারের শরীরে শনিবার দুপুরে একাধিবার অস্ত্রোপচার করেন ডাক্তাররা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

রুমন হত্যার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। স্থানীয়রা বলছেন, রক্ষক যেখানে ভক্ষক, সেখানে সাধারণ মানুষের নিরাপাত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও ঘাতকদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০