• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৫৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ৪৫৭ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

১৭ জুন ২০২৪ সকাল ১০:২০:৩৭

জয়পুরহাটে ৪৫৭ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে ছোট বড় মিলে ৪৫৭ ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদ-উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন সোমবার সকাল সাড়ে ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলায় প্রধান জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এ সময় আজহার নামাজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

চকভারুনিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল গফুরের পরিচালনায় নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯