• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫১:৫৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ভিসা প্রতারণার অভিযোগে ৫ জন গ্রেফতার

১৫ জুন ২০২৪ সকাল ১০:০১:২৪

নীলফামারীতে ভিসা প্রতারণার অভিযোগে ৫ জন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৪ জুন শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এরআগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- উত্তর দুরাকুটি তাঁতিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৪), দক্ষিণ দুরাকুটি ঘোনপাড়া গ্রামের ইবার আলীর ছেলে মনজুরুল ইসলাম (২৮), একই গ্রামের আজহারুল ইসলামের ছেলে মমিনুর রহমান (২৬), উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের ওমর গনির ছেলে রাকিব শাহ (২৬) ও পানিয়াল পুকুর ফরুয়াপাড়া গ্রামের বাছার উদ্দিনের ছেলে সালাম (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণা করে আসছেন । তারা অনলাইন ভিত্তিক থাই জুয়া ও ভুয়া ভিসার নামে মানুষের সাথে প্রতারণা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, এ বিষয়ে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭