• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:২০:০৬ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪ জুন ২০২৪ সকাল ০৯:৫৯:৪৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সকালে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।

১৪ জুন শুক্রবার ভোররাতেও মহাসড়কটির টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌংলী এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। অপরদিকে সকাল সাতটার সময় ময়মনসিংহ লিংক রোডে এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাক বিকল হয়।  

যার ফলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে রসুলপুর এলাকা পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। এতে এই এলাকায় যানবাহন চলে থেমে থেমে।  

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি ও বিকল হওয়া গাড়ি সরিয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় সাত শতাধিক পুলিশ কাজ করছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮