• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৪০:১০ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

১৩ জুন ২০২৪ দুপুর ১২:১৩:৫৭

নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে আহত বাবা গদেন কুজুরের (৭০) মৃত্যু হয়েছে। নিহত গদেন কুজুর সাদাপুর জিগাবাড়ি গ্রামের মৃত ছবি কুজুরের ছেলে।

১২ জুন বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ি গ্রামে ছেলে সজিব কুজুর (৩০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে , গদেন কুজুর নেশাগ্রস্ত ছিল। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরও গতকাল মঙ্গলবার রাতে নেশা করে বাড়ি ফেরায় ছোট ছেলে সজিব কুজুর বাবার ওপর চড়াও হয়। কথাকাটাকাটির একপর্যায়ে বাড়িতে পড়ে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। লাঠির আঘাতে রক্ত বন্ধ না হওয়ায় রাতেই স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

অভিযুক্ত ছেলে সজিব কুজুরকে গ্রেপ্তার করে হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, নিহত গদেন কুজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১