• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৭:০৬ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

১০ জুন ২০২৪ সকাল ০৮:২৪:২২

মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছেন। এ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে মোংলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হালদার তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৯ জুন রোববার রাতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

মোংলা উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হালদার (চিংড়ি) প্রতীকে ২৬ হাজার ৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ১৭ হাজার ৮১৬ ভোট। মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন (দোয়াত কলম) প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ৩১৫ ভোট।

আরও পড়ুন

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. জামাল হোসেন (বই) প্রতীকের প্রার্থী ১৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার হাই (কলস) প্রতীকের প্রার্থী ৩৩ হাজার ৮২২'ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, মোংলার কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু, সুন্দর এবং মনোরম পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০



নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৯:০২