• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ সকাল ০৬:২৭:২০ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

হিলিতে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা

৯ জুন ২০২৪ দুপুর ০১:২১:৪৫

হিলিতে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কোরবানি ঈদের আগে স্বল্পমূল্যে এই সব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষেরা। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

৯ জুন রোববার বেলা ১১টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন টেগ অফিসার হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন।

Ad
Ad

এসময় টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রর ডিলার আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Ad

ডিলার আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে জুন মাসের ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us