• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:২৪:২৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

৮ জুন ২০২৪ বিকাল ০৩:২০:৪৯

ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এতে জিপিএ ৫ প্রাপ্ত ৫৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

Ad

৮ জুন শনিবার দুপুরে গোয়ালচামটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন প্রমুখ।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল ইসলাম কাজল, পৌরসভার ১নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাসমিয়া আফরিন ইভা। অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করায় পৌর কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

মেয়র অমিতাভ বোস বলেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারা দেশের নেতৃত্ব দিবে, আজ তাদের ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে। গত বছরও এ ধরনের উদ্যোগ পৌরসভা গ্রহণ করেছিল। আগামীতে তা অব্যাহত থাকবে। শুধু একজন ভালো শিক্ষার্থী হলে হবে না, একজন ভালো মানুষও হতে হবে। তিনি ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং তাদের ‌ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us