• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৪৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, স্ত্রীর দাবি পরিকল্পিত

৪ জুন ২০২৪ সকাল ০৮:০৫:৫৩

কুমিল্লায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, স্ত্রীর দাবি পরিকল্পিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে গণপিটুনিতে মহিন উদ্দিন প্রকাশ গাউয়া (২৮) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী আকলিমা আক্তার লিমার দাবি, পূর্ব বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে ভোর বেলায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুল কাদেরের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিন উদ্দিন ধর্ষণ, চুরি, ডাকাতি ও ইভটিজিংসহ একাধিক মামলার আসামি। সম্প্রতি সে জামিনে বের হয়। শুক্রবার দিবাগত রাতে গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে জনৈক সরোয়ার আলমের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে লুকিয়ে রাখে। পরে আবারও সে ওই বাড়িতে গিয়ে সিএনজি অটোরিকশা চুরি করার সময় লোকজন টের পেয়ে চোর বলে চিৎকার করে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ সময় আশপাশের লোকজন মহিন উদ্দিনকে ধাওয়া করে ধনড়া ঈদগাহে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মহিন উদ্দিনের ছোট বোন আক্তার ও তার স্বামী নাঈম তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মফিজুর রহমান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, মহিন উদ্দিন একজন চিহ্নিত চোর। শনিবার ভোরে ওই এলাকায় আবারও চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। আমরা জাতীয় সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

গণপিটুনিতে আহত হওয়ার পর স্বজনরা খবর পেয়ে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা ও নাঙ্গলকোট থানার সার্কেল এএসপি জাহিদ হোসেন ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা গুণবতী ইউনিয়নের ধনরা গ্রামের ঈদগাঁ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

নিহতের স্ত্রী আকলিমা আক্তার লিমা বলেন, আমার স্বামী এক সময় খারাপ পথে চলতো। সাম্প্রতিক সময়ে তার আরও একটি সন্তান দুনিয়াতে আসার সংবাদ পেয়ে সে সব অপকর্ম ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। সে চৌদ্দগ্রামের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা খাটরা গ্রাম থেকে চৌদ্দগ্রাম পৌর এলাকার ট্রেনিং সেন্টার এলাকায় ভাড়া বাসায় থাকি।

শুক্রবার সকালে আমাকে নিয়ে সে মোটরসাইকেলে করে পরিকোট এলাকায় যায়। সেখানে তাঁর পূর্ব পরিচিত রুবেল ও রাজিব মোটরসাইকেলটি আটক করে চাঁদা দাবি করে। টাকা না দিলে মীর আহম্মেদ তোয়ান নামে এক সন্ত্রাসীর হাতে তুলে দেবে বলে ভয়ভীতি দেখায়। আমরা ভীত হয়ে ১১ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রামের বাসায় ফিরে আসি।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় তার মায়ের বাজার শেষ হয়ে যাওয়ায় মোটরসাইকেল নিয়ে সে পুনরায় খাটরা গ্রামে যায়। সেখান থেকে বোনের বাড়ি পার্শ্ববর্তী দশবাহা গ্রামে যাওয়ার কথা বলে বের হয়। তারপর থেকে তার মোবাইল ফোনটি বেজে উঠলেও কেউ রিসিভ করেনি। শনিবার ভোরে আমার বোন সালমা আক্তারের মাধ্যমে জানতে পারি, তাকে পিটুনি দিয়ে আটক করে রাখা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

আমি সংবাদ পেয়ে সেখানে মীর আহম্মেদ তোয়ানের সঙ্গে দেখা করি। সে আমার সঙ্গে বিভিন্ন টালবাহানা করে। একপর্যায়ে আমরা ধনড়া ঈদগাহ গিয়ে দেখি, মহিন উদ্দিন মাটিতে পড়ে আছে। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আকলিমা আক্তারের দাবি, তার স্বামী এক সময় খারাপ থাকলেও অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে সকল অপকর্ম ছেড়ে দেয়। তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসিফ ইকবাল বলেন, গণপিটুনিতে আহত মহিন উদ্দিন নামে এক ব্যক্তিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাকে আমাদের কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়নি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এশিয়াট টিভি অনলাইনকে বলেন, মহিন উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক করে গণপিটুনিতে সে আহত হয়। তাঁর স্বজনরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯