• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫২:১৩ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বসতবাড়ির সামনে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

৩০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:০৭:১৯

কেরানীগঞ্জে বসতবাড়ির সামনে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সীমা আক্তার (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ২৯ মে বুধবার দিবাগত রাত পৌনে দুইটায় উপজেলার তেঘরিয়া ইউনিয়নে নিজ বাড়ির মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা ছুরিমিঠা গ্রামের সালেহ আহমেদের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী মোহাম্মদ রিয়াদ বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে কে বা কারা নিহত সীমা আক্তারকে ডেকে বাড়ির মেইন গেটের সামনে নিয়ে যায়। পরে তাকে গলায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে নিহতের চিৎকারে তার ছেলে মেয়েরা ঘর থেকে দৌড়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত সীমা আক্তারের একাধিক বিয়ে হলেও বর্তমানে তিনি স্বামী পরিত্যক্তা। তার আগের দুজন স্বামী মাদক ব্যবসায়ী। বর্তমানে তারা দুজনেই মাদক মামলায় কারাগারে রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬