• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২০:৫৩ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

নাছিমা মুকাই আলীর নির্বাচনী ক্যাম্পে আগুন, গাড়ি ভাঙচুর

২৯ মে ২০২৪ দুপুর ১২:২৯:১৩

নাছিমা মুকাই আলীর নির্বাচনী ক্যাম্পে আগুন, গাড়ি ভাঙচুর

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নাছিমা মুকাই আলীর ঘোড়া প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ও প্রচারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

২৮ মে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ‍উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর পিএস মো. হারুন অর রশিদ জানান, রাতে আদম ঈদগাঁ সংলগ্ন আমাদের একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন লাগায় ও ভাঙচুর করে।

এ সময় আমাদের প্রচারের কাজে ব্যবহৃত একটি গাড়ি খবর পেয়ে এগিয়ে গেলে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী গাড়িতে এলোপাথারি হামলা করে। এতে গাড়িটির কাঁচগুলো ভেঙে যায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us