• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪১:৫৭ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ঝড়ে ইটের চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

২৮ মে ২০২৪ দুপুর ০১:৫১:২৪

নরসিংদীতে ঝড়ে ইটের চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদরের চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তূপ করে রাখা  ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। বৃদ্ধ দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন।

২৮ মে মঙ্গলবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

নিহত দম্পতির ছেলে ইব্রাহিম মিয়া জানান, ভোরে সম্ভবত নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধ্বসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙ্গে তাদের উপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ ভেঙ্গে পরে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩