• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০১:৪৬:৫৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

২৭ মে ২০২৪ সকাল ১০:৪১:২২

বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

রংপুর ব্যুরো: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে মাদক কারবারি মোতাহার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। ২৬ মে রোববার তাকে গ্রেফতার করে জিজ্ঞাবাদ শেষে সোমবার ২৭ মে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-১৩ উপ-পরিচালক মিডিয়া মাহমুদ বশির আহমেদ জানান, ২৬ মে রোববার বিকেলে র‌্যাব-১৩  এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার ৮শত ৮৪ পিস ট্যাপেনটাডলসহ মো. মোতাহার আলী (৩৬)কে আটক করা হয়। সে গোবিন্দগঞ্জ উপজেলার কুড়ি পাইকা এলাকার শালদার রহমানের ছেলে। এ সময় অপর আসামি একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. কনক (২২) দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মাদক কারবারি মোতাহার দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটক আসামীকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে র‌্যাব-১৩ র অধিনায়ক কমান্ডার কামরুল হাসান জানান, র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২