• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫২:৩৩ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় পুরো গ্রাম জ্বালিয়ে দিতে বারবার দুর্বৃত্তের আগুন

২৫ মে ২০২৪ সকাল ১০:৩৬:৫৭

নলডাঙ্গায় পুরো গ্রাম জ্বালিয়ে দিতে বারবার দুর্বৃত্তের আগুন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আবারও একটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ নিয়ে তৃতীয়বার অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

২৪ মে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের সমশের প্রামানিকের খড়ের গাদায় দুর্বৃত্তরা একই গ্রামে আবারও আগুন দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানায়, পুরো গ্রাম জ্বালিয়ে দিতে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পূর্ব পরিকল্পনা করেই পুরো গ্রাম জ্বালিয়ে দিতেই আগুন দিচ্ছে তারা। বর্তমানে গ্রামবাসী আতঙ্কে রয়েছি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনার তদন্ত করে দেখছি কি কারণে এ ধরনের ঘটনা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি একই গ্রামে ৩ দফায় ১৩টি স্থানে একযোগে আগুন দেয় দুর্বৃত্তরা। একই ঘটনার বারবার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করছে এবং এর সমাধান দাবি করছেন স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭



আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২