• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০২:২৮:০২ (01-May-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

২২ মে ২০২৪ দুপুর ১২:৩৪:০১

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ড উনাইশারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে। নিহত আবু মিয়া হাজী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

২১ মে মঙ্গলবার রাত ৯টার দিকে উনাইশার মাজার মসজিদের সামনে ছোট ভাই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পরিকল্পিতভাবে ৬, ৭ জন মিলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক ইব্রাহিম খলিল মৃত্যুর কথা শুনে তার সহযোগীদের নিয়ে আত্মগোপনে আছে। পরিকল্পিত এই হত্যাকাণ্ড নিয়ে নিহতের স্ত্রী সন্তানের আহাজারিতে এলাকায় শোকের মাতন বইছে।

Ad

এ বিষয়ে নিহতের ছেলে সায়মন বাদি হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযুক্তদের নামে মামলা দায়ের করছেন।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us