• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৬:৪৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটের ৩ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

২১ মে ২০২৪ দুপুর ০২:৩০:১০

সিলেটের ৩ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি।

জৈন্তাপুরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিতে আসছেন। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটের তিন উপজেলার ৪ লাখ ৮৪ হাজার ৪শ ৮২ জন ভোটার ১৭০টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন। এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

জৈন্তাপুর উপজেলায় ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

কোম্পানীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন।  তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, জৈন্তাপুর উপজেলায় ৪৬টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ভোটাররা। এই উপজেলার কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়নি তবে গুরুত্বপূর্ণ হিসেবে ২৯টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ভোটাররা উপজেলায় ৪০টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে ৭-৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ হিসেবে ২৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলায় ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন।  তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৮৪টি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, এর মধ্যে ২৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ হিসেবে ৫১টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু

কেন্দ্র ঘুরে দেখা যায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশসহ বিশেষ বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩