• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৪৭:৩৫ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

২১ মে ২০২৪ সকাল ০৮:৪২:৫৫

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা  করেছেন।

২০ মে সোমবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম জেসমিন আক্তার (১২)। সে ওই এলাকার  জামাল উদ্দিনের মেয়ে।

Ad
Ad

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেসমিন আক্তার পার্শ্ববর্তী বাউসমারী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে।

Ad

সোমবার আবারও মোবাইল কেনার জন‍্য মাকে বললে তার মা বকাবকি করে। মায়ের বকা খেয়ে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us