• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:০২:০৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শ্রদ্ধা

১২ মে ২০২৪ দুপুর ১২:২০:৪৩

বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

Ad

সংগঠনের সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের নেতৃত্বে ১১ মে শনিবার এ শ্রদ্ধা জানানো হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন আইনজীবীরা।

Ad
Ad

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দসহ প্রায় ছয়শ’ সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল ৮টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন আইনজীবীরা। সমিতির সদস্যরা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ১ মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে সই করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us