• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:২৫:৪২ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার শিক্ষার্থী

১২ মে ২০২৪ দুপুর ১২:০৩:৫৪

কুমিল্লা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ ১২ মে রবিবার প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ২৩।

Ad

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১ শত জন। যা গতবারের তুলনায় বেশি। ৫ হাজার ২৬৪ জন ছেলে ও ৬ হাজার ৮৩৬ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।

Ad
Ad

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৬৯৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন।

এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৬। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৪। এ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৫ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৯৪। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৪৯।

এবার এ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-ও পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। জিপিএ-ও পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭০৫ জন ও ছাত্রী ৬ হাজার ৯১৮ জন।

জানা যায়, শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে ৬২ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us