• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৩৮:১৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

কেয়ারটেকার ফরিদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১১ মে ২০২৪ সকাল ০৯:২৪:১৬

কেয়ারটেকার ফরিদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার নাটোপাড়ায় এলাকায় সিএনজি চালিত অটো রিক্সাকে সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদ (৪০) নামে এক কেয়ারটেকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

১০ মে শুক্রবার বিকেলে মানববন্ধনে অংশগ্রহণ করেন বেলঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী ভুইয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন, এসকে মিডিয়ার প্রতিষ্ঠাতা টিপু চৌধুরীসহ এলাকাবাসী।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এর আগে ৩ মে শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লার লালমাই উপজেলার নাটোপাড়ায় সিএনজি চালিত অটো রিক্সার সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩