• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০২:০৫:২৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে খলিলুর রহমান সিরাজীর বিপুল ভোটে জয়লাভ

৮ মে ২০২৪ রাত ০৮:০৩:২৬

কাজিপুরে খলিলুর রহমান সিরাজীর বিপুল ভোটে জয়লাভ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের খলিলুর রহমান সিরাজী বিপুল ভোটে জয়লাভ করেছে।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পেয়েছেন ৪৫ হাজার ১৩১ ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আশরাফুল আলম পেয়েছেন ২৭ হাজার ৬৮৪ ভোট।

এ বিষয়ে বিজয়ী প্রার্থী খলিলুর রহমান সিরাজী জানান, যতদিন যাবৎ রাজনৈতিক দলের সঙ্গে একাগ্রতা নিয়ে কাজ করে যাচ্ছি, ততদিন কাজিপুরবাসীর উন্নয়নের কথা ভেবেছি। আবারও কাজিপুরবাসী আমার উপর আস্থা রেখে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। এ জয় শুধু আমার না, এই জয় কাজিপুরবাসীর জয়, কাজিপুরবাসীর অভিভাবক প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির জয়।

তিনি বলেন, আশা করি দ্বিতীয়বারের মতো আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো, ইনশা আল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২