• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:৩৪:০৮ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:০১:১২

রাজাপুরে উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিন পদে ১৭ (সতেরো) জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনোনয়নপত্র জমা দেননি এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

Ad
Ad

২ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে মিলন মাহমুদ বাচ্চু, আফরোজা আক্তার লাইজু, জিয়া হায়দার খান লিটন, নজরুল ইসলাম (মুকুল মৃধা) ও আহসান হাবিব মনোনয়নপত্র দাখিল করেছেন।

Ad

ভাইস চেয়ারম্যান পদে চন্দ্র শেখর হালদার, নাসির উদ্দিন মৃধা, আব্দুল্লাহ আল হাসান, রাম দুলাল তেওয়ারি, জিয়াউল হক লালন, সোহেল আহমেদ। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার পুতুল, সুমনা পারভীন সুমি, নাছরিন সুলতানা মুন্নি, ছালমা বেগম, হাফিজা বেগম, নাসরিন আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৯ মে  রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us