• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৩:১৯ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের রিজার্ভ আরও বাড়ল

৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪

দেশের রিজার্ভ আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

৩ মার্চ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র কয়েক দিনের ব্যবধানেই রিজার্ভের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে নতুন করে অর্থ যুক্ত হয়েছে। 

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ীও রিজার্ভের শক্তিশালী অবস্থান দেখা গেছে। ৩ মার্চ পর্যন্ত বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় মূলত আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। একটি দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত রিজার্ভ বলা হয়। গত ২৫ ফেব্রুয়ারি বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা এখন বেড়ে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:৫১


ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:০৬


গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:৪৩

মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৫১