• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১০:১৯:৩৯ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

চরভদ্রাসনে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে জরিমানা

২ মে ২০২৪ বিকাল ০৩:৫৩:৫৪

চরভদ্রাসনে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে জরিমানা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভূবেনেশ্বর নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. তুষার (৩০) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবক একই উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের সামশুল হকের ছেলে।

১ মে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী।

এ সময় তিনি বলেন, চরভদ্রাসন উপজেলার ভূবেনেশ্বর নদী থেকে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে মাটি কাটছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে এক ব্যক্তিকে জরিমানা করা হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি আরো বলেন, সরকারি জায়গা থেকে মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬