• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:০৪:৫২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

৯ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

১ মে ২০২৪ দুপুর ০১:০৬:২৩

৯ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতার আসামির নাম মফিজুল ইসলাম মফু। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

গ্রেফতারের পর আসামি মফিজুল ধর্ষণ শেষে শিশুকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

১ মে বুধবার বেলা ১১টায় র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর পরিচালক, অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া এলাকায় আফরিন সুলতানা ঝুমুর নামে ৯ বছরের একটি শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়।

ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাব-১১ এর একটি দল ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম প্রকাশে মফুকে গ্রেফতার করে।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে সদর দক্ষিণ থানায় সপোর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯