• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:১৫:০০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

৩০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৫:০৩

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকাল ১০টায় বিদ্যালয় ছুটির পর আর সে বাড়িতে ফেরেনি।

২৯ এপ্রিল সোমবার দুপুরে গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদি হয়ে হত্যা মামলা করেছেন। ধর্ষণের শিকার তানজিন সুলতানা ঝুমু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার ২৯ এপ্রিল স্থানীয় সোনালি শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলে যায়। সে ওখানকার তৃতীয় শ্রেণিতে পড়ুশোনা করত। ওই শিশু সকাল ১০টায় বিদ্যালয় ছুটির পর আর বাড়িতে ফেরেনি।

এতে ওই শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজের অভিযোগ দিতে যান। দুপুর ৩টার দিকে খবর পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানক্ষেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। পরে থানার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

শিশুর মা রাজিয়া জানান, আমাদের সাথে কারও শত্রুতা নেই। কেন আমার এই অবুঝ ছোট্ট শিশুটিকে হত্যা করতে হলো। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভুঁইয়া বলেন, শিশুর মা অভিযোগ করতে আসার পর ঘটনার খবর পেয়ে আমিসহ আমার টিম ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯