• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৯:১২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

১ মে ২০২৪ সকাল ১০:৩৭:১২

গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে মেরামত কাজ শুরু করেছেন।

৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠান্ডা করে এবং মেরামত করে।

এরপর ওই জায়গায় প্রাথমিক সংস্কার কাজ করার পর দুটি ট্রেন গন্তব্যে গেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান রেলের কর্মকর্তারা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

বিষয়টি নিশ্চিত করে পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯