• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৩৮:০০ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

পূর্বধলায় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

২১ এপ্রিল ২০২৪ সকাল ১০:২৯:৫১

পূর্বধলায় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণার পূর্বধলায় ইচুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথিত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাবিবুর রহমান উপজেলার খলিশাউড় ইউনিয়নের রাজিপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, ২ মাস পূর্বে একই গ্রামের এলাহানের স্ত্রী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করিলে আদালতের নির্দেশক্রমে পূর্বধলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ওই মামলার এজহারভূক্ত আসামি হিসেবে থানা পুলিশ গতরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এছাড়াও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা চলমান রয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০০