• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৩২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর সমাধিতে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা

১৮ এপ্রিল ২০২৪ দুপুর ১২:১১:০৬

বঙ্গবন্ধুর সমাধিতে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শওকত আকবর।

তিনি আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. জাহেদুল হাছান, সদস্য (জীব বিজ্ঞান) ড. মো. মুজিবুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মইনুল হক, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুল রহমান, ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ জিএম হামিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শওকত আকবর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯