• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৯:১৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২০:৫৩

ফকিরহাটে মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

১৭ এপ্রিল বুধবার দুপুর ১টায় মূলঘর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদ, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটি এবং মানসা কালি মন্দির কমিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

ফকিরহাট মডেল থানা পুলিশের এক দল সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। পরে মুলঘর শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কোলকাতা টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল রাত ১টার দিকে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাগেরহাট হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯