• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৫:১৮ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১৬ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৫৬:৪৮

কাজিপুরে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

১৫ এপ্রিল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উল্লেখিত তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গান্ধাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা শাহিনুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. সুলতানা হক, মোছা. জান্নাতুল ফেরদৌস, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মোছা. জুলেখা খাতুন ও মোছা. বিলকিস খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ মে ইভিএমের মাধ্যমে কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩