• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:০৮:৪৯ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০৯:৪৮

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহিষবাথান রিভার পার্কে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান আত্রাই নদীর তীরে ঈদের নামাজের পর থেকেই দলে দলে লোকজন ভিড় জমাতে থাকে আত্রাই নদীর দুই তীরে। দুপুরের পর কয়েক হাজার মানুষের জনসমুদ্রে পরিণত হয় এ রিভারপার্ক।

ঈদের আনন্দকে স্মরণীয় করে রাখতে মহিষবাথান গ্রামবাসী ২০১৬ সাল থেকে প্রতিবছর ঈদের দিন এ মেলার আয়োজন করে আসছে। ঈদের দিন মেলা পরিদর্শন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ধলু, হিমান চন্দ্র বর্মণ, আমিনুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, এমপির সহধর্মীনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বক্তব্যদানকালে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন মহিষবাথান আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ ও বিনোদনের জন্য পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন। 
শুক্রবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে রিভার পার্কের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাতুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, রিভার পার্কের সহ-সভাপতি মো. সাদেকুল ইসলাম সুইট, সম্পাদক শামসুল রহমান, সাংবাদিক মো. আইনুল হোসেন, এস আই জাহিদ হাসান প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৪ জন করে প্রতিযোগী অংশ নেন। এতে ফয়সাল গ্রুপ চ্যাম্পিয়ন ও জাকির গ্রুপ রানার্সআপ হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০