• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৩০:২৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমারখালী আদর্শ মহিলা কলেজে বর্ষপূর্তি ও পুনর্মিলনী

১৩ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৪৭:২১

কুমারখালী আদর্শ মহিলা কলেজে বর্ষপূর্তি ও পুনর্মিলনী

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

১৩ এপ্রিল শনিবার আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে কলেজের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই পুনর্মিলনীতে ১৯৯৩ সালের ব্যাচ হতে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৮শ' ছাত্রী অংশ নেন।

কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক জি এম মাহবুব, ছাত্রী সমন্বয়ক নাহিদ আক্তার লিজা প্রমুখ। ১৯৯৩ সালে স্থানীয়দের সহায়তায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯