• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০২:২৬:৫৮ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় মায়ের আত্মহত্যা

৩ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৫:১৭

কিশোরগঞ্জে মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় মায়ের আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জে মেয়ে প্রেমিকের সাথে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় মিনা রানী (৪২) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

২ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার রনচন্ডী ইউনিয়নের ক্যামেরার বাজার বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ একই গ্রামের ভুবেন চন্দ্র রায়ের স্ত্রী।

স্বজন ও এলাকাবাসী জানায়, গতকাল তার ছোট মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়। এতে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। স্বজনদের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন মা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ধরনী ক্লান্ত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মেয়ে পালিয়ে যাওয়ায় তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩