• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:৪৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

রাউজানে এমপি ফজলে করিমের উদ্যোগে সুলভ মূল‍্যে খাদ্যসামগ্রী বিক্রি

২৯ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৬:২২

রাউজানে এমপি ফজলে করিমের উদ্যোগে সুলভ মূল‍্যে খাদ্যসামগ্রী বিক্রি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: "প্রধানমন্ত্রীর উপহার সুলভ মূল‍্যে প্রাণীজ পুষ্টির সমাহার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে সংসদ সদস্যের পৃষ্টপোষকতায় সুলভ মূল‍্যে দুধ, ডিম, মহিষের মাংস, মুরগী ও মাছ বিক্রি করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সদর ইউনিয়নে এ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

২৬ মার্চ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি থেকে সুলভ মূল‍্যে এইসব খাদ‍্যসামগ্রী বিক্রি করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

দুধ কেজি প্রতি ৬০ টাকা, ডিম ডজন প্রতি ১০০ টাকা, মহিষের মাংস কেজি প্রতি ৬৫০ টাকা, ব্রয়লার মুরগী কেজি প্রতি ১৭০ টাকা ও নাইলেটিকা মাছ কেজি প্রতি ১৭০ টাকা দরে বিক্রি করা হয়।

এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর এবং বৃহত্তর চট্টগ্রাম ডেইরি ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি এসোসিয়শন। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অংগ‍্যাজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম, থানার ওসি জাহিদ হোসেন, আওয়ামী লীগেরসহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাজান ইকবাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব ভট্টাচার্য প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১